5:51 pm, Friday, 10 April 2026

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ্য পলিথিন ও শব্দ দূষণে ৭১হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে পৌর শহরের পশ্চিম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১)(ক) ও দণ্ড ধারা ১৫ অনুযায়ী অবৈধ পলিথিন মজুদ ও বিপণনের দায়ে একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে জুগিডর এলাকায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি ৬(১) অনুযায়ী শব্দ দূষণকারী হাইড্রলিক হর্ণ ব্যবহারের অপরাধে ৪টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবহৃত হাইড্রলিক হর্ণগুলোও জব্দ করা হয়। অভিযানে মোট ৫টি মামলায় সর্বমোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে পরিবেশ রক্ষা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আতাউর রহমান এর শেষ কর্ম দিবস সম্পন্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ্য পলিথিন ও শব্দ দূষণে ৭১হাজার টাকা জরিমানা

Update Time : 02:30:36 pm, Thursday, 2 April 2026