2:22 am, Sunday, 15 March 2026

মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : মণিরামপুরে পানিতে ডুবে আবু হুরাইরা নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নেহালপুর গাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবু হুরাইরা ওই গ্রামের হাদিউজ্জামানের ছেলে। জানা যায়, ওই শিশুর মা নার্গিস বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

এই সময় আবু হুরাইরা বাইরে খেলছিলো। কিছুক্ষণপর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে মা। কোথাও না পেয়ে বাড়ির পশ্চিম পাশে আব্দুল মান্নান মোড়লের পুকুরে ভাসতে দেখেন হুরাইরা।

স্থানীয়র পল্লী চিকিৎসক আব্দুল মান্নান মোড়লের কাছে শিশুটিকে নিয়ে গেলে তিনি শিশুটিকে দেখে মৃত ঘোষনা করেন। শিশু সন্তানকে হারিয়ে পিতা-মাতা নির্বাক হয়ে পড়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর আবু হুরাইরার নামাজে জানাযা শেষে দাফন করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : 11:58:56 am, Friday, 18 February 2022