1:42 am, Friday, 11 September 2026

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় তুলনামূলক ফলাফল খারাপ হলেও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষার্থীরা যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। তিনি বলেন, মন খুলে নাম্বার দেওয়া হয়নি।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

গতবারের চেয়ে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমে যাওয়া এবং ‘মানবিক’ বা ‘গ্রেস নাম্বার’ দেওয়া নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, মানবিক আবার পরীক্ষায় কী? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনে আমার জ্ঞাতসারে কিছু নেই।

এবার যে যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে।
এবার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য বোর্ডের কড়াকড়ি দায়ী কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপনি খারাপ বলছেন কেন? সুন্দর রেজাল্ট হয়েছে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের যে উদ্যোগ ছিল সিসিটিভি ক্যামেরার। মূলত কি এ কারণে মন খুলে নম্বর দেওয়া বন্ধ করেছে? কড়াকড়ি ছিল।

আপনার কাছে কী মনে হয়?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।

Tag :
About Author Information

Sirajul Islam

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

Update Time : 08:05:35 am, Monday, 10 August 2026