6:32 pm, Monday, 5 October 2026

মমতার হাত ধরে টলি সুন্দরীদের ‘স্বপ্নপূরণ’

বিনোদন ডেস্ক :: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউজ ভাইজান খ্যাত সালমান খানের উপস্থিতি ঘিরে ছিল নিশ্ছিন্দ্র নিরাপত্তা। এদিন টাইগারে গর্জনে মাতোয়ারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তিনি এলেন, দেখলেন আর জয় করলেন কলকাতার মন। ভাঙা বাংলায় বললেন, ‘কেমন আছো কলকাতা?’ বাংলার জনসংখ্যা নিয়ে কখনও মশকরা করলেন আবার কখনও জানালেন, কিফকে নাকি কিস পড়ে হয়রান হয়েছিলেন তিনি।

মাস কয়েক আগে দাবাং ট্যুরের জন্য কলকাতায় আসেন ভাইজান। সেইসময় গিয়েছিলেন মমতার কালীঘাটের বাড়িতে। তাঁর চেয়েও ছোট বাড়িতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী, দেখে অবাক হন সুপারস্টার। সেই কথাও এদিন বললেন মঞ্চে দাঁড়িয়ে। সলমানোচিত মেজাজে মঞ্চ মাতিয়ে বেরিয়ে যাচ্ছিলেন ভাইজান। পিছু ডাকলেন মমতাদিদি।

নেতাজি ইন্ডোরের ভিআইপি এক্সিটের সামনে গিয়ে সলমনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘জাস্ট এ মিনিট সলমন…. বলেছিলাম না, আমার সব বাঙালি মেয়েরা তোমার সঙ্গে একটু ছবি তুলতে চায়’। সম্মতি জানিয়ে ফের ভিতরে প্রবেশ করেন নায়ক।

এরপরেই সলমনের সঙ্গে ফটো সেশন শুরু শ্রাবন্তী, কৌশানি, ইমনদের। ভাইজানের সঙ্গে সেলফি পোস্ট করে ইমন লেখেন, ‘কি লিখবো বুঝতে পারছি না… আই লাভ ইউ সলমন’। পিছিয়ে থাকলেন না শ্রাবন্তীও।

শিমারি শাড়িতে ঝলমল করলেন শ্রাবন্তী। অল ব্ল্যাক লুকে নজরকাড়া সলমন,টাইগারের সঙ্গে দুটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন- ‘শহরে টাইগার’।

এবার উদ্বোধনী অনুষ্ঠানে থালি গার্ল ছিলেন বনি-প্রিয়া কৌশানি। সলমনকে চোখে হারান অভিনেত্রী। স্বপ্নের নায়ককে সামনাসামনি দেখে মূর্ছা যাওয়ার জোগাড়। সেই ফ্যান গার্ল মোমেন্ট এদিন ইনস্টায় শেয়ার করেন কৌশানিক। সলমনের বাহুড়োর আগলে ছবি পোস্ট করে কৌশানি লেখেন, ‘আমার স্বপ্ন সত্যি হল। তুমি বরাবর আমার স্বপ্নের পুরুষ, যথার্থই বলা হয়েছে- কতজন এল, আর গেল তবে টাইগার তো টাইগার- ছিল, আছে আর থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট।’

সব শেষে কৌশনির সংযোজন, ‘তুমি গোটা দেশের ভাই হতে পারো, আমার নয়। তুমি আমার সব… সলমন খান আরও বেশিদিন বাঁচো’।

এদিন লাল শিফন ট্রান্সপারেন্ট শাড়িতে দ্যুতি ছড়ালেন কৌশানি। পিছিয়ে থাকলেন পূজা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অবশ্য নেতাজি ইন্ডোরে নয়, হোটেল পৌঁছে সলমনের সঙ্গে সাক্ষাৎ করেন অনুষ্ঠান শুরুর আগেই। সেই মুহূর্ত তুলে ধরেছেন নায়িকা।

এদিনের অনুষ্ঠানের সেরা মুহূর্ত ছিল সলমনের পাশে দাঁড়িয়ে মমতার নাচ। ভাইজানের জোরাজুরিতেই কিফের থিম সং-এ পা মেলান মমতা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা

মমতার হাত ধরে টলি সুন্দরীদের ‘স্বপ্নপূরণ’

Update Time : 07:56:47 am, Thursday, 7 December 2023