11:01 am, Monday, 19 January 2026

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৬

ডেস্ক রিপোর্ট :: আফ্রিকার দেশ মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেস শহর। সেখানে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। এত দীর্ঘ সময় ধরে ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত ঘরের বাইরে আসেন। এর ১৯ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প (আফটারশক) হয়। আতঙ্কে বেশিরভাগ মানুষ রাতে আর নিজেদের ঘরে ফেরেননি।

Tag :
About Author Information

Sirajul Islam

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৬

Update Time : 07:08:49 am, Saturday, 9 September 2023