বিশেষ প্রতিবেদক: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৩ তম মৃতু্্য বার্ষিকী আগামীকাল ৫ সেপ্টেম্বর ২০২২। মরহুমের মৃতু্্য বার্ষিকী উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) নানা কর্মসূচী পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।
সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনস্থ নিজ গ্রামে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও কবর জিয়ারত করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদসহ সিলে বিভাগসহ কেন্দ্রীয় রাজনীবিদরা।
মরহুম এম সাইফুর রহমান কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হ্রদয়ে ঠাঁই করে নিয়েছেন। দেশ ও পৃথিবীতে নাম কুড়ানো মৌলভীবাজারের বাহারমর্দনের সেই মানুষটি দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২বার সংসদে বেশ সফলতার সাথে বাজেট পেশ করেছেন। কর্মে তাঁর অনন্য গুণ তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা বিশ্বাস আর কাজের প্রতি নিখাঁদ আন্তরিকতা ও কর্তব্যকর্মে দ্বায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো দেশজুড়ে রয়েছে তার চোখ ধাঁধাঁনো উন্নয়নের ছোঁয়া। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে। তাঁর জীবদ্দশায় দেশ ও বৃহত্তর সিলেট নিয়ে যে উন্নয়ন মহা পরিকল্পনা করেছিলেন তার অনেক গুলো বাস্তবায়ন হলেও পুরোটা বাস্তবায়ন করতে পারেননি। আজো বিভিন্ন রাজনৈতিক ও নানা পেশার মানুষ তার সেই উন্নয়নের গতিধারা দেখে তাকে স্মরণ করেন। অনেকেই অশ্র-ভেজা চোখে খুঁজে বেড়ান মৌলভীবাজারের সেই সাইফুর রহমানকে।এস সাইফুর রহমান ক্ষনজর্মা- আর আসবেননা তিনি। দেশ বিদেশবাসীর কাছে এক উজ্জল নক্ষত্র এই মহা পুরুষের জন্য আজো কাঁদেন প্রবীন ও নবীনরা।

নিজস্ব প্রতিবেদক 


























