11:09 am, Sunday, 19 April 2026

মসজিদে ঘুমন্ত মুসলিমদের উপর গুলিবর্ষণ মিয়ানমারে

অনলাইন ডেস্ক: মিয়ানমারের মান্দালয়ে একটি মসজিদের ভেতরে ঘুমন্ত মুসলিমদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে ২৮ বছরের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে। মাহা অঙমিয়ায় টাউনশিপের সুলে মসজিদে স্থানীয় সময় সকাল দশটার দিকে সেনা সদস্যরা হামলা চালায়। রাতে সেহরি খাওয়ার পর মসজিদে ঘুমাচ্ছিলেন কো তেত নামের ওই ব্যক্তি। -মিয়ানমার নাউ:

মসজিদে ঢুকেই সেনা সদস্যরা গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কো তেত নামের ওই ব্যক্তির বুকে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কো তেত একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন এবং তার পাঁচ বছরের এক ছেলে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ইসলামি রীতিতে তাকে দাফন করেছেন। এই ঘটনায় এক পঙ্গু ব্যক্তিসহ দুজন আহত হয়েছেন। কো অং নামের ৩৫ বছর বয়সী ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। আর আগেই একহাত হারানো ৪২ বছরের মিন মিন লাটের অপর হাতেও গুলি লেগেছে।

মসজিদ থেকে অন্তত আরও পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু রয়েছে। যারা মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভে গুলি চালিয়েছে। মিছিল শুরু করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়। এখন থেকে অন্তত ১৬জনকে আটক করা হয়েছে। সাগাইং এলাকা থেকে বিক্ষোভের নেতা ওয়াই মোয়ে নাইংকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। তিনি একটি মিছিলে ছিলেন। ২৬ বছরের এই মুসলিম অ্যাক্টিভিস্ট মোটরসাইকেলে করে মিছিলে থাকার সময় তুলে নেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

মসজিদে ঘুমন্ত মুসলিমদের উপর গুলিবর্ষণ মিয়ানমারে

Update Time : 05:46:03 pm, Thursday, 15 April 2021