মৌলভীবাজার: মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন। ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উৎসবমুখর পরিবেশের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়। টুর্নামেন্টে মৌলভীবাজারের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর সন্মানিত সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাজ্জাদুর রহমান পিন্টু, এসোসিয়েশনের সন্মানিত উপদেষ্টা ও ব্যাক ব্যাংক, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জনাব সাইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের বিভিন্ন স্তরের সদস্যরা এবং অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা, যেমন: পূবালী ব্যাংকের মোঃ নুরুল ইসলাম, এক্সিম ব্যাংকের সাইফুল ইসলাম, এনআরবি ব্যাংকের সৌরভ দত্ত চৌধুরী ও চন্দন মালাকার, ব্যাক ব্যাংকের দিপক কুমার সিনহা সহ আরও অনেকে।
প্রতিযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে একত্রিত হওয়া সকলের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ বিরাজ করেছিল, যা টুর্নামেন্টটিকে আরও সাফল্যমণ্ডিত করেছে। অনুষ্ঠানটি রাত ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার 




























