10:11 am, Tuesday, 21 April 2026

মাকে নিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রীকন্যা পুতুল

ডেস্ক রিপোর্ট :: পদ্মা সেতু উদ্বোধনের স্মৃতিকে ধরে রাখতে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোবাইল ফোনে সেলফি তুললেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় মা-মেয়েকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়।

আজ শনিবার (২৫ জুন) বেলা ১২টা ৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে মা-মেয়ে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন।

উদ্বোধনস্থলে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী থাকলেও এসময় সবার থেকে মেয়েকে নিয়ে কিছুটা দূরে সরে যান প্রধানমন্ত্রী। মেয়ের সঙ্গে ছবি তুলেন। এরপর সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীকে একাধিক ছবি তুলে দেন। এক পর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও ফোনে তোলা ছবি দেখান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

মাকে নিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রীকন্যা পুতুল

Update Time : 08:22:41 am, Saturday, 25 June 2022