6:22 am, Wednesday, 17 December 2025

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে কুশল মেন্ডিস

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট চলার সময় হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন কুশল মেন্ডিস। বুকে ব্যথা নিয়ে এখন তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

টসে জিতে আগে ব্যাটিং করছিল বাংলাদেশ। লাঞ্চের আগে শেষ ওভার (২৩ তম) করছিলেন পেসার কাসুন রাজিথা। রাজিথার প্রথম বলটা ছেড়ে দেন স্ট্রাইকে থাকা লিটন দাস। উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা বল গ্লাভস বন্দী করার পর বল দেন দ্বিতীয় স্লিপে থাকা কুশলকে।

বল হাতে নিতেই অস্বস্তিতে ভুগতে দেখা যায় কুশলকে। বুকে হাত দিয়ে ব্যথার তীব্রতা বোঝানোর চেষ্টা করেন। পরে দলের ফিজিও এসে তাকে নিয়ে যান মাঠের বাইরে, আনা হয় স্ট্রেচারও। যদিও স্ট্রেচারে না উঠে ড্রেসিংরুমে নেওয়া হয় তাকে।

পরে খোঁজ নিয়ে জানা যায় কুশলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ অবস্থা জানা যাবে চেক আপের পর। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা বিসিবি চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে কুশল মেন্ডিস

Update Time : 08:46:02 am, Monday, 23 May 2022