10:09 pm, Wednesday, 16 September 2026

মাদকের পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক

বিনোদন ডেস্ক :: বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ভারতের এনসিবির সদস্যরা। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখপুত্র। আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় এনসিবি। তাদের অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। এ সময়ে বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএমের মতো প্রচুর টাকার মাদক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

মাদকের পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক

Update Time : 08:20:45 am, Sunday, 3 October 2021