6:48 am, Wednesday, 17 December 2025

মাদক থেকে পরিত্রাণের মাধ্যম হতে পারে খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো উপায় হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের মাঠ দরকার, খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

তিনি যুবসমাজকে মরণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল। আমাদের দেশে এটি তুলনামূলকভাবে নতুন হলেও, আমরা জাতি হিসেবে অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি-এটি পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে। আশা করি, এই খেলায় অভ্যস্ততা গড়ে উঠলে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সুনামও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মাদক থেকে পরিত্রাণের মাধ্যম হতে পারে খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা

Update Time : 09:40:08 am, Thursday, 30 October 2025