1:20 am, Friday, 11 September 2026

মাদরাসার ফল খারাপ কেন, জানতে চাইলেন শিক্ষামন্ত্রী নিজেই

ডেস্ক রিপোর্ট : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল খারাপ হওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে এক সাংবাদিক বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার সাধারণত সর্বনিম্ন থাকত না। কিন্তু এবার ঢাকা শিক্ষা বোর্ডের পাসের হার সর্বোচ্চ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার সর্বনিম্ন হয়েছে।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটা আসলে আমি আপনার কাছ থেকেই জানতে চাচ্ছিলাম। আমারও প্রশ্ন, এমন হলো কেন?

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল খারাপ হওয়ার বিষয়টি তিনি এ সময়ই জানতে পেরেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, মাদরাসার রেজাল্ট খারাপ হয়েছে, তা এই মুহূর্তে আমি জানলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এরপর আপনাদের কাছ থেকে শুনব। শুনে চিন্তা-ভাবনা করব।
বিশ্লেষণ না করে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এত কঠোর পরিশ্রম করেন যে ভালো ফলাফল করতে তারা বাধ্য। আমরা শুধু একাডেমিক ফলাফলে নয়, সহশিক্ষা কার্যক্রমেও দেশসেরা অর্জন করে আসছি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মাদরাসার ফল খারাপ কেন, জানতে চাইলেন শিক্ষামন্ত্রী নিজেই

Update Time : 08:01:46 am, Monday, 10 August 2026