2:42 am, Wednesday, 10 December 2025

মাদাম তুসোয় বসছে মোমের আল্লু

ডেস্ক রিপোর্ট : বছরটা ভালোই যাচ্ছে অভিনেতা তেলেগু সুপারস্টার ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের। সম্প্রতি প্রথম তেলেগু অভিনেতা হিসাবে ৬৯তম জাতীয় পুরস্কার পেলেন তিনি। এবার তার সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে। লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে এবার বসতে যাচ্ছে আল্লুর মোমের মূর্তি। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

তবে শুধু আল্লু নন, এর আগে বহু বলিউড তারকার মূর্তি রাখা হয়েছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা কাইফের মতো অভিনেতাদের মূর্তি রয়েছে সেখানে।

দক্ষিণী সিনেমার অভিনেতাদের মধ্যে তিনি তৃতীয় জন যার মূর্তি তৈরি হচ্ছে। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি রাখা হয়েছে এই মিউজিয়ামে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয় সেখানে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি এই মিউজিয়ামে রেখে তাদের সম্মান জানানো হয়।

‘পুষ্পা’র গগনচুম্বী সাফল্যের পর এবার তৈরি হচ্ছে আল্লুর মূর্তি। শোনা যাচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই লন্ডনের উদ্দেশে পাড়ি দেবেন অভিনেতা। সেখানে মাপ দেয়ার জন্য যাচ্ছেন তিনি। তবে মূর্তির উন্মোচন হতে হতে আগামী বছর।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাদাম তুসোয় বসছে মোমের আল্লু

Update Time : 07:35:18 am, Wednesday, 20 September 2023