5:32 am, Sunday, 8 February 2026

মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে নববর্ষ উদযাপনের নির্দেশ

অনলাইন ডেস্ক:  সমালোচনার মুখে মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শোভাযাত্রার পরবর্তীতে এখন জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন এ নতুন নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এই আদেশটি দেশের সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে। এর আগে, গত ৩ এপ্রিল দেশের সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবসে প্রতিবন্ধী বক্তিদেও মাঝে উপকরণ বিতরন

মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে নববর্ষ উদযাপনের নির্দেশ

Update Time : 03:02:22 pm, Thursday, 13 April 2023