মৌলভীবাজার প্রতিনিধি: মশিউর রহমান মিছলু হত্যা মামলার খালাস প্রাপ্ত আসামী স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক মিয়া ও খালিছ মিয়া জি আর ৩০৩/১৪ (সদর) দ্রুত বিচার মামলা নং-৩/১৬ বিগত ৩০/০৪/২০১৭ইং দ্রæত বিচার আদালত সিলেট থেকে খালাস পেয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেন। আসামী মোঃ ফারুক মিয়া ও খালিছ মিয়া কারাগার থেকে মুক্তি পেয়ে উক্ত হত্যা মামলার বাদী আহসান হাবিব চৌধুরী’র মৌলভীবাজার শহরের মৌলভীবাজার পৌরসভাধীন পশ্চিম কাজিরগাঁও এলাকার বাসায় একাধিকবার গিয়ে তাহাকে ভয়ভীতি প্রাণে হত্যা ও তাহার বাসা দখলের চেষ্টা করিতেছে। এমনকি আহসান হাবিব চৌধুরী’র ছেলে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা, যুক্তরাজ্য প্রবাসী ছরওয়ার জাহান চৌধুরী-কে পেলে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিবে বলিয়া একাধিকবার হুমকি দিয়াছে। সর্বশেষ মোঃ ফারুক মিয়া ও খালিছ মিয়া সহ স্থানীয় এলাকার বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগের ৭/৮ জন নেতাকর্মী ও ক্যাডার গত ০৪/০৭/২০১৯ খ্রিঃ যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ছরওয়ার জাহান চৌধুরী’র পিতা, হত্যা মামলার বাদী আহসান হাবিব চৌধুরী এর বাসায় গিয়ে তাহার ছেলে ছরওয়ার জাহান চৌধুরীর বর্তমান অবস্থান এবং সে কবে দেশে আসিবে এইসব জানতে চায় এবং ছরওয়ার জাহান চৌধুরী-কে পেলে প্রাণে হত্যা করিবে বলিয়া হুমকি দেয় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করিয়া হুমকি দিয়া বলে যে, আগামী দুই মাসের মধ্যে বাসা ছাড়িয়া না গেলে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করিয়া জোর পূর্বক বাসা দখল করে নিবে। এমতাবস্থায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ছরওয়ার জাহান চৌধুরীর পরিবারের সদস্যদের প্রাণ নাশের আশংকা বিদ্যমান থাকায় সন্ত্রাসীদের ভয়ে আহসান হাবিব চৌধুরী অল্প মূল্যে গোপনে বাসা বিক্রয় করিয়া বর্তমানে অন্যত্র আত্মগোপনে বসবাস করিতেছেন। সন্ত্রাসীদের ভয়ে বাসা বিক্রয় করিয়া অন্যত্র আত্মগোপনে থেকেও প্রাণ নাশের আশংকায় তাহারা নিরাপত্তাহীনতায় দিন যাপন করিতেছেন। সন্ত্রাসীদের দ্বারা যে কোন সময় তাহাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। উপরোক্ত বিষয়ে আহসান হাবিব চৌধুরী বিগত ০৮/১০/২০১৯ খ্রিঃ মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করিতে গেলে মোঃ ফারুক মিয়া ও খালিছ মিয়া স্থানীয় আওয়ামীলীগের ক্ষমতাশীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় মৌলভীবাজার মডেল থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহন করে নাই। উক্ত মামলার বাদী আহসান হাবিব চৌধুরী’র বাসা দখল ও প্রাণ নাসের হুমকির বিষয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ করিতে চাইলে ফারুক মিয়া, খালিছ মিয়া সহ সন্ত্রাসীরা স্থানীয় সাংবাদিকদের প্রাণে হত্যার হুমকি দেয়। প্রাণ নাশের হুমকি থাকার কারনে ভয়ে সাংবাদিকরা নিউজ করা হতে বিরত থাকেন।
10:48 am, Saturday, 16 May 2026
News Title :
মামলা থেকে খালাস পেয়ে বাদী সহ পরিবারের সদস্যকে প্রাণে হত্যার হুমকি ও বাদীর বাসা দখলের চেষ্টা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:29:09 am, Sunday, 20 December 2020
- 413 Time View
Tag :
Popular Post


























