বিনোদন ডেস্ক : গুনী অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসায় মারা যান এই অভিনেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
সাইমন সাদিক জানিয়েছেন, আব্দুল্লাহ সাকী অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। গতরাতে মৃত্যু হয়েছে তার।
অভিনেতা জায়েদ খান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আব্দুল্লাহ সাকী। শনিবার দিবাগত রাত একটার দিকে জামালপুরে নিজ গ্রামে মারা গেছেন তিনি।
আব্দুল্লাহ সাকী অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার চরিত্রগুলোর মধ্যে রয়েছে ‘প্রেমগীত’ এর ‘খান বাবা’ চরিত্র। এই চরিত্রে অভিনয়ের পর দর্শকমহলে পরিচিতি লাভ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 


























