4:09 am, Thursday, 10 September 2026

মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক

ডেস্ক রিপোর্ট::আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে টানা তৃতীয়বারের মতো ইতালিয়াান সুপার কোপার শিরোপা জিতেছে ইন্টার মিলান। আসরের ফাইনালে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে মিলান। ইতালিয়ান সুপার কোপায় এখন পর্যন্ত সবচেয়ে সফল দল জুভেন্টাস। তারা শিরোপা জিতেছে মোট ৯ বার। গতকাল সোমবার সৌদি আরবের আল আওয়াল পার্কে খেলতে নেমে ৬০ মিনিটে স্ট্রাইকার জিওভানি সিমিওয়ান লালকার্ড (দুইবার হলুদকার্ড) দেখলে ১০ জনের দলে পরিণত হয় ন্যাপোলি। সেই সুযোগ ম্যাচের অতিরিক্ত সময়ে কাজে লাগান মার্টিনেজ। ৯১ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের লো ক্রস থেকে তীব্র ক্ষিপতায় বল শট করে নাপোলির জাল কাঁপান মার্টিনেজ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার শহরে বেড়েই চলেছে বেটারিচালিত রিক্সা: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে যানজট ও অপরাধ

মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক

Update Time : 08:27:00 am, Tuesday, 23 January 2024