4:12 pm, Wednesday, 7 October 2026

মাহির রহস্যময় স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পর্দায় দেখা না গেলেও রাজনীতির মাঠে তিনি বেশ সরব। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে নিজের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

পোস্টে তিনি লেখেন, ‘কে আপন কে পর চেনার উত্তম সময় এখন। আলহামদুলিল্লাহ।’

তবে ঠিক কী কারণে মধ্যরাতে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন মাহি। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চান এই অভিনেত্রী। তবে দলের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন মাহি।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে শেষমেশ তিনি তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও আপিল করে প্রার্থিতা ফিরে পান আলোচিত এ নায়িকা।

প্রার্থিতা ফিরে পেয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন চিত্রনায়িকা। এদিন দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখাও করেন মাহি।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। এলাকায় যার জনপ্রিয়তা যত বেশি, তিনিই নির্বাচনে জয়ী হবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মাহির রহস্যময় স্ট্যাটাস

Update Time : 09:55:18 am, Thursday, 14 December 2023