6:52 pm, Wednesday, 17 December 2025

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম।  বেশ কিছুদিন ধরে চলা বলিপাড়ার আনাচ-কানাচে ইয়ামির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সূত্র জানাচ্ছে, এই খবর সত্যি। মা হতে চলেছেন ইয়ামি গৌতম। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। 

তবে এখনও পর্যন্ত ইয়ামি বা তার স্বামী আদিত্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা করেননি। সম্প্রতি স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন ইয়ামি। সেই সময় অভিনেত্রীর পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখেই ইয়ামি ওড়না দিয়ে পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নিয়েছিলেন, ইয়ামি অন্তঃসত্ত্বা। হবু বাবা-মা মুখে কুলুপ আঁটলেও, সুখবর চাপা থাকেনি। 

২০২১ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ইয়ামি। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন ইয়ামি-আদিত্য। তার দু’বছরের মাথায় হিমাচলে নিজের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিবাহিত জীবনের দু’বছর পার করে নতুন অতিথি আসতে চলেছে ইয়ামি-আদিত্যের জীবনে। তবে অনুরাগীরা অপেক্ষা করে আছেন, ইয়ামি এবং আদিত্য কবে নিজে থেকে জানাবেন তাদের জীবনের নতুন অধ্যায়ের কথা।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি

Update Time : 06:02:35 pm, Friday, 9 February 2024