4:31 pm, Wednesday, 17 June 2026

মা হলেন গওহর খান

বিনোদন ডেস্ক:মা হয়েছেন বিগ বস তারকা গওহর খান। বুধবার (১০ মে) একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ মে) রাতে সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম! আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের অফুরান খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ মে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। পুত্রসন্তানের বাবা-মা হলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতটা ভালবাসার জন্য। ইতি— কৃতজ্ঞ এবং সদা হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর।’

গত ডিসেম্বরে মা-বাবা হতে চলার সুখবর ভাগ করে নেন গওহর খান ও জায়েদ দরবার। গওহরের বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম রোড়ে,পঙ্খুরি অবস্থি, মাহি ভিজ, প্রীতি সিমনস, রঘু-রাজীবরা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে একটি ভিডিওবার্তা শেয়ার করে গওহর জানিয়েছিলেন, অ্যাডভেঞ্চার চলতে থাকবে। আমরা দুই থেকে তিন হচ্ছি।

করোনাকালে শুরু জুটির প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন ইসমাইল দরবারের পুত্র। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন তারা। মাত্র পাঁচ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর। আর এবার নতুন ইনিংস শুরু হলো এই দম্পতির।

Tag :
About Author Information

Sirajul Islam

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মা হলেন গওহর খান

Update Time : 05:03:49 am, Saturday, 13 May 2023