10:54 am, Wednesday, 15 July 2026

মিমকে জড়িয়ে ধরে সরি বললেন পরীমনি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর একটি ফ্যাশন শোতে শুক্রবার (৭ জুন) অভিনেত্রী মিমকে জড়িয়ে ধরেন পরীমনি। তবে হঠাৎ কেন এমনভাবে মিমকে জড়িয়ে ধরলেন পরীমনি, যেখানে বিগত দুই বছর ধরে একে অপরের ছায়াও মাড়ান না তারা।

‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম।

এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, “এই তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রাইখো না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাস না?” এ ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন। ’

মূলত ঘটনার সূত্রপাত হয় যখন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির পরপরই দেশজুড়ে প্রশংসায় ভাসছিলেন। ঠিক তখনই তার বিরুদ্ধে একটি পোস্ট করেন জনপ্রিয় আরেক নায়িকা পরীমনি। সেইসময় সিনেমা দুটির নায়ক শরীফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে পরীমনির সেই বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড় সৃষ্টি হয়।

মিমের উদ্দেশে ফেসবুকের এক পোস্টে পরীমনি লিখেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে। তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। এ কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে। যদিও ‘দামাল’ ছবির প্রচারকালেই শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি।

পরীমনির এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম। এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন, আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি। এত দিন পরীমনিকেও এড়িয়ে চলেছেন মিম।

মিম আরও জানান, যেভাবে সে আমাকে জড়িয়ে বারবার ভুল স্বীকার করলো, তাতে আমার মনে হয়েছে মানুষমাত্রই তো ভুল করে। তাই আমি তাকে আমি ক্ষমা করে দিয়েছি।

যদিও এ ব্যাপারে পরীমনি এখনো কোনো বক্তব্য দেননি।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

মিমকে জড়িয়ে ধরে সরি বললেন পরীমনি

Update Time : 07:45:10 am, Sunday, 9 June 2024