5:02 am, Wednesday, 15 July 2026

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

ডেস্ক রিপোর্ট : অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে গেলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে দলের মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় রিজভীর সঙ্গে দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম ও অন্য নেতাকর্মীরা ছিলেন।

এর আগে, গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গত সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। এরপর দুই দিন যাবৎ খারাপ লাগছিল তার। পরে রোববার চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

Update Time : 07:59:25 am, Tuesday, 4 March 2025