4:05 am, Thursday, 18 June 2026

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ইইউ রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।

এর কয়েক ঘণ্টা আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন চার্লস হোয়াইটলি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আছেন দলের মানবাধিকার-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে রয়েছেন ইইউ’র ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ইইউ রাষ্ট্রদূত

Update Time : 10:56:51 am, Tuesday, 4 July 2023