10:58 am, Tuesday, 21 April 2026

মিশর দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাইরো পৌঁছেছেন। মিশর সফরের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আগামী মাসে (১৩-১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেদ্দা সফর করবেন। বাইডেনের সফর সামনে রেখে সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো সফর করছেন।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি সোমবার সন্ধ্যায় সৌদি যুবরাজকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। কাইরোর প্রেসিডেন্ট প্রাসাদে দুই নেতার আলোচনায় বসার কথা রয়েছে। এতে তারা আঞ্চলিক এবং বিস্তৃত আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়াদি আলোচনা করবেন।

মিশর সফর শেষে সৌদি যুবরাজ জর্ডানে যাবেন। সেখানে তিনি সৌদির মিত্র জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন। এরপর সৌদি যুবরাজ তুরস্কে যাবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

মিশর দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু সৌদি যুবরাজের

Update Time : 08:31:18 am, Tuesday, 21 June 2022