4:27 am, Monday, 8 December 2025

মুক্তি পেল পপির শেষ সিনেমা

বিনোদন ডেস্ক :: বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেল আজ শুক্রবার।

এই সিনেমার মাধ্যমে শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে।

সিনেমাটির কাজ শেষ করার পর থেকেই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন পপি। দীর্ঘসময় নিখোঁজ থাকার পর তার খোঁজ মিললেও অভিনয়ে আর ফেরার ইচ্ছা নেই বলে স্পষ্ট জানান তিনি। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’-ই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পপি ও আমিন খান। আরও অভিনয় করেছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকীসহ অনেকে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা

মুক্তি পেল পপির শেষ সিনেমা

Update Time : 07:48:36 am, Saturday, 18 October 2025