শাহ মোহাম্মদ রাজুল আলী :: রাজনগর খারপাড়া গ্রামের হাসানের স্ত্রী ২সন্তানের জননী সুমাইয়ার চিরকোট: আদালতের নির্দেশে কবর থেকে লাল উত্তোলন। জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মোঃ মঈনুল মিয়ার মেয়ে মোছা: সুমাইয়া আক্তার মুন্নির মৃত্যুর ৪০ দিন পর মামলার তদন্ততের জন্য কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজার।
আজ ১৩ ডিসেম্বর ২০২২ইং,সকালে এ লাশ উত্তোলন করা হয় । মৃত সুমাইয়ার স্বজনরা বলেন- সুমাইয়ার স্বামী রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের হাসান মিয়ার সাথে তার বিবাহ হয় কয়েক বছর পুর্বে। বিবাহের পর থেকেই স্বামী হাসান মিয়া সুমাইয়াকে নির্যাতন করে আসছিল। বিভিন্ন সময়ে উভয় পরিবার বিষয়টি সমাধান করেন। শুধু তাই নয় বাপের বাড়ী থেকে মেয়ের মঙ্গলে ও সুখে রাখতে স্বামীর চাওয়া পূরণে সুমাইয়ার বাবা তাদের জায়গা জমি,সিএনজি গাড়ি বিক্রি করে টাকা পয়সা দিয়েছেন হাসানকে।
কিন্তুু হাসান সুমাইয়াকে অত্যাচার নিয়াতন থেকে ছাড় দেয়নি। একপর্যায়ে সুমাইয়া অসুস্থ্য হয়ে পড়লে তার মৃত্যু হয় এবং সুমাইয়ার মৃত দেহ তার বাবার বাড়ি মৌলভীবাজার শহরতলীর শ্রীরামপুরে দাফন করা হয়।
এঘটনার পর সুমাইয়ার পরিবারের দায়ের করা মামলায় আদালত লাশ উত্তোলন করার জন্য আদেশ দেন। এদিকে নিহতের পরিবারের দাবী স্বামীর নির্যাতনের কারণেই সুমাইয়ার মৃত্যু হয়েছে। তারা আরো বলেন ঘটনার সত্যতা উদঘাটনে আইনত ব্যবস্থা গ্রহনে সহযোগীতার আহবান জানান।
1:21 pm, Sunday, 14 June 2026
News Title :
রাজনগরে হাসানের স্ত্রী ২সন্তানের জননী সুমাইয়ার মৃতু্যর রহস্য উদঘাটনে পুলিশ: ৪০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাল উত্তোলন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:17:27 am, Tuesday, 13 December 2022
- 653 Time View
Tag :
Popular Post

























