6:58 pm, Friday, 16 January 2026

মেজাজ হারিয়ে ভক্তের ফোন ভাঙলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেডের খুব একটা ভালো সময় যাচ্ছে না। এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে ১-০ গোলে হারে তারা। এই হারের পরই মেজাজ হারিয়ে এক ভক্তের ফোন ভেঙে দেন পর্তুগিজ তারকা।

এভারটনের বিপক্ষে রোনালদো ইউনাইটেডের প্রাথমিক একাদশেই ছিলেন। তিনি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। ম্যাচের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যায়, ম্যাচ শেষে পর্তুগাল ফরোয়ার্ড টানেলের দিকে হাঁটছিলেন। এ সময় এক এভারটন সমর্থকের হাত থেকে একটি ফোন তিনি মাটিতে ফেলে দেন।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রোনালদো তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে পোস্ট করেন। তিনি ওই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানান।

রোনালদো বলেন, “আমরা কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছি। এরকম কঠিন মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ নয়। তবুও আমাদের সবসময় শ্রদ্ধাশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং যারা খেলার সমর্থক তাদের জন্য সুন্দর উদাহরণ স্থাপন করতে হবে। আমি আমার ক্ষোভ প্রকাশ করার জন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয় আমি এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই।”

Tag :
About Author Information

Sirajul Islam

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

মেজাজ হারিয়ে ভক্তের ফোন ভাঙলেন রোনালদো

Update Time : 08:31:01 am, Sunday, 10 April 2022