9:23 pm, Sunday, 19 April 2026

মেয়াদোত্তীর্ণ সিটিতে আগে নির্বাচন: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট : যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে।

মির্জা ফখরুল বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে।

এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মেয়াদোত্তীর্ণ সিটিতে আগে নির্বাচন: মির্জা ফখরুল

Update Time : 09:12:12 am, Tuesday, 24 February 2026