12:05 pm, Tuesday, 6 October 2026

‘মেসিকে মানুষ যতটা ভাবছে, তার চেয়েও বেশি মিস করবে’

ডেস্ক রিপোর্ট :: আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। মঙ্গলবার মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

তার আগেই আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো জানালেন, মেসিকে এখনই মিস করতে শুরু করেছেন তারা।
মেসির প্রতি নিজের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোমেরো।

‘সত্যি বলতে, এই আন্তর্জাতিক বিরতিতেই আমরা তাকে মিস করছি। অবশ্যই, একসময় এমনটা হওয়ার কথা ছিল।

কিন্তু তার অনুপস্থিতি এতটা অনুভূত হবে, আমি কখনো ভাবিনি। তবে সে সবসময় সেভাবেই নেতৃত্ব দিয়েছে, কখনো নিজেকে কারও ওপরে রাখেনি।
’
মেসির নেতৃত্বের একটি বিশেষ মুহূর্তের কথাও স্মরণ করেন রোমেরো। ইংল্যান্ডকে হারানোর পর দলের সতীর্থরা মেসিকে ঘিরে উল্লাস করছিলেন। তখন মেসি দলের দিকে ইঙ্গিত করেছিলেন। সেই ভিডিও দেখলেই এখনো আবেগাপ্লুত হন কুতি।

‘ইংল্যান্ডকে হারানোর পরের ভিডিওটি দেখলে আমি সবসময় আবেগপ্রবণ হয়ে পড়ি। সবাই যখন তাকে নিয়ে উল্লাস করছিল, তখন সে দলের দিকে ইঙ্গিত করেছিল। আমাদের জন্য সে সবসময় এমনই ছিল। এ কারণেই আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার। তার ওপর সে অসাধারণ একজন মানুষ’, বলেন রোমেরো।

বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন রোমেরো। আর এই দায়িত্ব পাওয়ার পেছনে মেসিরও ভূমিকা ছিল বলে জানান তিনি। আর্জেন্টিনার অধিনায়কত্বের প্রথম পছন্দ হিসেবে রোমেরো, এরপর এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস এবং তৃতীয় পছন্দ হিসেবে লাউতারো মার্তিনেসকে বেছে নেওয়া হয়েছিল।

‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমাকেও সে বেছে নিয়েছিল। এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। তবে সে এবং অবশ্যই কোচ মিলে আমাকে বেছে নিয়েছে, বিষয়টি আমার জন্য অসাধারণ। গত ছয়-সাত বছর আমরা একসঙ্গে আছি, এই সময়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি’, বলেন রোমারো।

মেসির সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও বন্ধুত্বের কথাও তুলে ধরেন রোমেরো। জাতীয় দলে যোগ দেওয়ার পর মেসির সঙ্গে সময় কাটানোর সুযোগকে নিজের সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি।

‘আমি সত্যিই তাকে ভালোবাসতাম। এরপর জাতীয় দলে যোগ দিয়ে তার সঙ্গে অনেক কিছু ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। ফুটবলের কারণে আমাদের যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটি আমার জন্য অনেক মূল্যবান।’

মেসির প্রতি নিজের ভালোবাসা যথেষ্টভাবে প্রকাশ করতে না পারাটাই এখন তার সবচেয়ে বড় আফসোস বলে জানিয়েছেন রোমেরো।

‘আমার ভালোবাসা হয়তো এভাবেই প্রকাশ পায়, কিছুটা অগোছালোভাবে, কিছুটা সরলভাবে। কিন্তু আমি তাকে বলেছি, তার প্রতি আমার সবসময় যে ভালোবাসা ছিল, সেটা পুরোপুরি দেখাতে না পারার জন্য আমার গভীর আফসোস আছে। এটাই আমার আফসোস হয়ে থাকবে।’

মেসির বিদায়ের পর তাকে মানুষের ধারণার চেয়েও বেশি মিস করা হবে বলেও মনে করেন রোমেরো।

‘তাকে মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক বেশি মিস করবে। ধন্যবাদ, অধিনায়ক’, বলেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা

‘মেসিকে মানুষ যতটা ভাবছে, তার চেয়েও বেশি মিস করবে’

Update Time : 08:42:45 am, Saturday, 3 October 2026