11:16 pm, Monday, 19 January 2026

মেসির ব্যস্ত সূচি, হচ্ছে না মোদির সঙ্গে বৈঠক

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হচ্ছে না। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সোমবার নয়াদিল্লি সফরে থাকলেও শেষ মুহূর্তে সেই বৈঠকটি বাতিল করা হয়েছে।

তিন দিনের সফরে ভারতে আসা মেসির প্রথম গন্তব্য ছিল কলকাতা। সেখানে সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়ে তার সফর নির্বিঘ্নেই সম্পন্ন হয়।

নয়াদিল্লিতে মেসির সঙ্গে প্রধানমন্ত্রীর একটি নির্ধারিত বৈঠকের কথা ছিল। এ জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও তৈরি করা হয়েছিল। তবে বৈঠকের আগের দিনই সেটি বাতিল করা হয়। কারণ হিসেবে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের সরকারি সফরে ওমান, ইথিওপিয়া ও জর্ডান যাচ্ছেন। এই সফরে তিনি ওই তিন দেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে না, তবু দিল্লিতে মেসির ব্যস্ত সময়সূচি থাকছে। সফরকালে তার ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নয়াদিল্লিতে মেসির সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি তিনি একটি কোচিং ক্লিনিক পরিচালনা করবেন এবং মিনার্ভা একাডেমির তরুণ ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, মিনার্ভা একাডেমির খেলোয়াড়রা চলতি বছর ইউরোপে তিনটি যুব টুর্নামেন্টে শিরোপা জিতেছে।

এই আয়োজনের মধ্য দিয়েই ভারতে মেসির তিন দিনের সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মেসির ব্যস্ত সূচি, হচ্ছে না মোদির সঙ্গে বৈঠক

Update Time : 08:04:47 am, Monday, 15 December 2025