4:12 pm, Saturday, 13 December 2025

মেসি-নেইমারদের দলে বার্সেলোনার তারকা ফুটবলার!

ডেস্ক রিপোর্ট : তারকাবহুল ফরাসি ক্লাব পিএসজিতে দেখা যেতে পারে বার্সেলোনার তারকা ফুটবলারকে। দলের রক্ষণভাগকে শক্তিশালী করার লক্ষ্যে পিএসজি এবার নজর দিয়েছে স্প্যানিশ ক্লাবটির এক ফুটবলারের ওপর। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার ঐ ফুটবলারকে পেতে মরিয়া ফরাসি ক্লাবটি।
সময়ের সেরা তিন তারকা ফুটবলার থাকার পরও মাঠের পারফরম্যান্সে দাপট দেখাতে পারছে না পিএসজি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পাচ্ছে না তারা। এবারও শঙ্কা জেগেছে শেষ ষোলো থেকেই বাদ পড়ার। মেসি-নেইমার-এমবাপ্পেরা গোল করলেও পিএসজির রক্ষণভাগ দুর্বল হওয়ায় গোল হজম করতে হচ্ছে তাদের।
রক্ষণভাগের সেই দুর্বলতা দূর করার লক্ষ্যে পিএসজি নজর দিয়েছে বার্সেলোনার সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজো’র ওপর। আগামী দলবদলে বড় অঙ্কের অর্থ খরচ করে হলেও তাকে দলে পেতে চাচ্ছে ফরাসি ক্লাবটি।
বর্তমানে বার্সেলোনায় খেলা এই ফুটবলারকে বার্ষিক ৯০ মিলিয়ন ইউরো খরচ করেও পেতে রাজি পিএসজি। ক্লাবটির রক্ষণভাগের দুই অভিজ্ঞ ফুটবলার সার্জিও রামোস ও মারকুইনহোসের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। আর সেজন্য তরুণ ফুটবলারের ওপর নজর ক্লাবটির, যেখানে তাদের প্রথম পছন্দ আরাউজো।

শেষ পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি যদি বার্সেলোনার এই ফুটবলারকে দলে ভেড়াতে পারে তাহলে তাদের রক্ষণভাগ যে আরও অটুট হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

মেসি-নেইমারদের দলে বার্সেলোনার তারকা ফুটবলার!

Update Time : 08:10:54 am, Thursday, 2 March 2023