4:30 am, Thursday, 18 June 2026

মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোটার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে
উপজেলার কালাপুর ইউনিয়নে ও কালাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগানের সেকশনে কাজ করছিলেন কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে চা শ্রমিক নৃপেন রায় (৪৫)। এসময় বজ্রপাত হলে নৃপেন রায়ের
উপর বজ্রপাত পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। অপরদিকে কালাপুর ইউনিয়নের বরুনা এলাকার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষিকাজ করছিলেন। দুপুর ২ ঘটিকার সময় বজ্রপাত হলে উম্মত আলীর উপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বজ্রাপাতে নিহত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আমরা মারা যাওয়া দুই পরিবারেকে তাদের সৎকারের জন্য ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছি। পরবর্তীতে তাদেরকে আরো সরকারি সহযোগিতা করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

Update Time : 03:23:33 pm, Monday, 10 October 2022