11:03 am, Tuesday, 16 December 2025

মোদীর জন্য নিয়ে আসা এই বিশেষ বাহনে যা থাকছে

ডেস্ক রিপোর্ট : বরাবারই গাড়ির ব্য়াপারে খুঁতখুঁতে নরেন্দ্র মোদী। বর্তমানে তাঁর জন্য রয়েছে রেঞ্জ রোভার ভোগ ও টয়োটা ল্যান্ড ক্রুজার। এবার তার জন্য আনা হল মার্সিডিজের Mercedes-Maybach S650। পোশাকি নাম গার্ড।

সম্প্রতি দিল্লির হায়দরাবাদ হাউসে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে যান প্রধানমন্ত্রী। তখনই দেখা যায় Mercedes-Maybach S650 গাড়িটি। এটির দাম ১২ কোটি টাকা। এরকম ২টি গাড়ি আনা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য।

নিরাপত্তার জন্য দুনিয়াজোড়া খ্যাতি এই Mercedes-Maybach S650-এর। বর্মভেদী বুলেটকেও প্রতিহত করতে পারে এই গাড়ি। রুখে দিতে পারে একে ৪৭ এর গুলি।

গার্ড-এর জানালায় দেওয়া রয়েছে পলিকার্বোনেটের আস্তরণ। এটিই রুখে দিতে পারে শক্তিশালী বুলেটকে।

মাত্র ২ মিটার দূর থেকে ১৫ কেজি টিএনটি বিস্ফোরণেও অক্ষত থাকবে Mercedes-Maybach S650।

গ্যাস হামলা থেকে বাঁচার জন্য Mercedes-Maybach S650 মধ্যে বিশুদ্ধ বাতাস সরবারহের ব্যবস্থা রয়েছে। এটিতে রয়েছে ৬.০ লিটারের টুইন টার্বো ভি-১২ ইঞ্জিন। এর থেকে তৈরি হয় ৫১৬ হর্স পাওয়ার শক্তি ৯০০ নিউটন মিটার টর্ক। সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতীয়তাবাদী বাউল দল এর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মোদীর জন্য নিয়ে আসা এই বিশেষ বাহনে যা থাকছে

Update Time : 06:49:15 am, Wednesday, 29 December 2021