স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলবীবাজারে ৪টি আসনে ৩১জন প্রার্থীদের মনোনয়ন যাচাই-শেষে ২৬ জনের বৈধ্যতা ও৫ জনে বাতিল ঘোষনা করেন- জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।
আজ শনিবার ৩ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে জেলার চারটি আসনের প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী যাচাই-বাছাই করেন।
মৌলভীবাজার-১ বড়লেখা আসনের ৭জনের মধ্যে ৭ জনেরই মনোনয়ন পত্র বৈধ্য ঘোষনা।
তারা হলেন- নাসির উদ্দিন আহমেদ, (বিএনপি,মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লোকমান আহমদ, (খেলাফত মজলিস), বেলাল আহমদ, (স্বতন্ত্র), সাইফুল ইসলাম, (বাংলাদেশ খেলাফত মজলিস), আহমদ রিয়াজ, (জাতীয় পার্টি), মো: শরিফুল ইসলাম, (গণফ্রন্ট)।
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ৮জনের মধ্যে ১জনের বাতিল এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র ও ৭জনের বৈধ্য ঘেষনায় মোঃ শওকতুল ইসলাম শকু, (বিএনপি),মোহাম্মদ রওশন আলী, (বিএনপি, মোঃ সায়েদ আলী, (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ ফজলুল খান, (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মোঃ আব্দুল মালিক, (জাতীয় পার্টি), আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর), নওয়াব আলী আব্বাছ খাঁন, (স্বতন্ত্র), মো: সাইফুর রহমান, (খেলাফত মজলিস) বৈধ্য ঘোষনা করা হয়।
মৌলভীবাজার-৩ মৌলভীবাজার-রাজনগর আসনের ৭জনের মধ্যে ২ জন রেজিনা নাসের এবং মো: ইলিয়াস এর মনেনয়ন বাতিল ঘোষনা করা হয়। বাকি ৫জনের মনোনয়ন পত্র বৈধ্য ঘোষনায় এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ আব্দুল মান্নান, (বাংলাদেশ জামায়াতে ইসলামী),আহমদ বিলাল,(বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।
মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের ৯জনের মধ্যে ২জন জালাল উদ্দিন আহমদ জিপু, মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র) বাতিল। বৈধ্যরা হলেন- মোঃ মহসিন মিয়া, (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী, (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব, (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোহাম্মদ জরিফ হোসেন, (জাতীয় পার্টি), মো: আবুল হোসেন, (বাসদ), প্রীতম দাস, জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি)।

নিজস্ব প্রতিবেদক 






















