9:32 am, Tuesday, 21 April 2026

মৌলভীবাজারের ধর্ষণ মামলার আসামী সীতাকুণ্ড থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের একটি ধর্ষণ মামলার আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ধর্ষক সেলিম মিয়া সদর উপজেলার আমতৈল ইউনিয়নের জাজুয়া গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে।

গত রবিবার (৫ মে) ২০২২ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পরে অভিযুক্ত আসামী মৌলভীবাজার থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে বেগ পেতে হচ্ছিলো পুলিশকে।

কিন্তু মৌলভীবাজার সদর থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ উর্ধতন কতৃপক্ষের পরামর্শক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী সেলিম মিয়া (২৮) কে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ালি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এ ব্যাপারে বলেন, সদর মডেল থানা পুলিশ চট্টগ্রাম থেকে এক ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

মৌলভীবাজারের ধর্ষণ মামলার আসামী সীতাকুণ্ড থেকে গ্রেফতার

Update Time : 11:31:18 am, Thursday, 16 June 2022