11:23 pm, Wednesday, 12 August 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা সচেতনতায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রচারাভিযান

বিকুল চক্রবর্তী: স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে করোনা সচেতনতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভ্রাম্যমান রোড সো। সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে এ রোডসো এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাদ আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: মু. আবু নাহিদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও রোড সো পরিচালনাকারী টীমের ৩ সদস্য।
উদ্বোধন শেষে উপস্থিত জনসাধারণকে মাস্ক ও স্যানিটাইজার বিষয়ে সচেতনতা মুলক ভিডিও প্রদর্শন করা হয়। অতিথিরা জানান, ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর আওতায় দেশব্যাপী প্রদর্শনীর অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার মৌলভীবাজার জেলার ৫টি পয়েন্টে এ সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা সচেতনতায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রচারাভিযান

Update Time : 08:05:14 am, Tuesday, 15 June 2021