2:01 am, Sunday, 15 March 2026

মৌলভীবাজারে আজ শনাক্তের হার ৩৬.২ শতাংশ

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে আরও ১১১ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ২ শতাংশ। শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১১ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৫৩ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ২৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন, কুলাউড়ায় ২৪ জন, সদরে ৫ জন, কমলগঞ্জে ১১ জন, বড়লেখায় ১১ জন, রাজনগরে ৬ জন এবং জুড়ীতে ১০ জন রয়েছেন।

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৮ জন এবং কমলগঞ্জে ১ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩৫ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ৩ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৪ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫১৪ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

মৌলভীবাজারে আজ শনাক্তের হার ৩৬.২ শতাংশ

Update Time : 09:51:35 am, Friday, 28 January 2022