11:50 pm, Wednesday, 18 February 2026

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

স্টাফ রিপোটার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় আজ ৩ফেব্রুয়ারি মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে মতবিনিময় সভা ও আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ – প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ (এনডিসি পিএসসি) অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বাহিনীর সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালীকরণে দিকনির্দেশনা প্রদানকালে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার–ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট শাহাদাত হোসেনসহ জেলা উপজেলার আনসার ভিডিপির নেতৃবৃন্দের উপস্থিতি তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ৭২০২ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা এসভায় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে মোতায়েনকৃত সদস্য/সদস্যাদের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের জন্য মৌলভীবাজার জেলার এম সাইফুর রহমান স্টেডিয়ামে ৭২০২ জন সদস্য/সদস্যার উপস্থিতিতে হাজিরা অনুষ্ঠিত হয়।
হাজিরা প্যারেডে অংশগ্রহণ করে সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও বড় লেখা উপজেলার আনসার ও ভিডিপি সদস্য /সদস্যাবৃন্দ।
এসময় প্রধান অতিথি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয় জোরদারে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ঝুঁকি বিবেচনায় নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মোতায়েন, প্রশিক্ষণ কার্যক্রম, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্পন্ন করেছে।
এই সমন্বিত প্রস্তুতি ও নীতিনির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিসম্পন্ন শক্তি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এমন দৃঢ় প্রত্যয় বাহিনী নেতৃত্বের।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

Update Time : 12:36:50 pm, Tuesday, 3 February 2026