7:21 am, Thursday, 19 February 2026

মৌলভীবাজারে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

মিজানুর রহমান মিজান :: মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ১ শতাংশ। শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৪ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩০৭ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩১ জন, শ্রীমঙ্গলে ৬ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ৩ জন এবং রাজনগরে ৮ জন রয়েছেন।

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন।এরা সকলেই রাজনগরের বাসিন্দা। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩৯ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছে। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৬৩ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

মৌলভীবাজারে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

Update Time : 10:48:56 am, Saturday, 29 January 2022