5:47 am, Wednesday, 18 February 2026

মৌলভীবাজারে আরও ৮১ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে আরও ৮১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬ শতাংশ। সোমবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৮১ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৫ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৮ জন, শ্রীমঙ্গলে ১৭ জন, কুলাউড়ায় ২২ জন, সদরে ২ জন, কমলগঞ্জে ৩ জন, বড়লেখায় ১০ জন, রাজনগরে ৪ জন এবং জুড়ীতে ৫ জন রয়েছেন।

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ১ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৪৯ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৯ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৯৭ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে আরও ৮১ জনের করোনা শনাক্ত

Update Time : 12:35:59 pm, Monday, 31 January 2022