12:21 am, Saturday, 15 August 2026

মৌলভীবাজারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুবরণ উৎসব অনুষ্ঠিত

সালেহ আহমদ :মৌলভীবাজারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুবরণ উৎসব-২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মৌলভীবাজার পৌর শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক শিশুদের নিয়ে শিশুবরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়েশা নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। এ সময় মেয়র বলেন বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের শিক্ষা বিকাশে শুধু পরিক্ষায় পাশের জন্যই মনোযোগ দিয়ে পড়া নয় বরং এই শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতেও উৎসাহিত করে তুলতে হবে এবং প্রত্যেক শিক্ষকবৃন্দরা শিক্ষার্থীদের মেধা বিকাশে মানসম্মত শিক্ষা পরিবেশ গঁড়ে তুলতে হবে। অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশ ও স্কুলের প্রতি আরও আগ্রহ বাড়বে বলে আমি মনে করি। শিশুদের পরিবেশবান্ধব শিক্ষায় দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বুলবুল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক।আলোচনা সভা শেষে প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ব্যাজ পড়িয়ে বরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

মৌলভীবাজারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুবরণ উৎসব অনুষ্ঠিত

Update Time : 10:11:55 am, Tuesday, 6 February 2024