10:17 pm, Thursday, 8 October 2026

মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মিজানুর রহমান : মৌলভীবাজার সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জীবনমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।

সোমবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় যান। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপকারভোগীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অত্র এলাকার উপকারভোগীদের জীবন মানে ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে এই আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায় নির্মাণাধীন ঘরগুলো জেলা প্রশাসক পরিদর্শন করেন।

উপকারভোগীদের মধ্যে বশির উদ্দিন ও চেরাগ আলী তাদের জীবনমান পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশব্যাপী বশির উদ্দিন ও চেরাগ আলীদের জীবনমান পরিবর্তনে সরকার বদ্ধপরিকর।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Update Time : 11:05:42 am, Monday, 21 February 2022