মশাহিদ আহমদ :: বিশ্বে বসবাসরত বাংলাদেশী ও বাংলাদেশে অবস্থান সকল মানব সেবক ও সেবিকাদের সংগঠন “ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন” মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে আজ ৩ মে। শহরের জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার, বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, জামেয়া আয়েশা ছিদ্দীকা, মৌলভীবাজার ও খালিশপুর মাহমুদা আফরোজ এতিমখানায় এসব বিতরণ করা হয়। “ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন” কেন্দ্রীয় কমিঠির সভাপতি লন্ডন প্রবাসী সায়াদ মিয়া কাজল এর আর্থিক সহযোগীতায় সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় পবিত্র কোরআন শরীফ তুলে দেন “ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন” বালাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জজকোর্ট মৌলভীবাজার এর শিক্ষা নবিশ আইনজীবি মোঃ আরব আলী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নিলু রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল ও সাংবাদিক আব্দুল মুকিদ ইমরাজ।
11:15 pm, Monday, 10 August 2026
News Title :
মৌলভীবাজারে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:03:33 am, Monday, 3 May 2021
- 729 Time View
Tag :
Popular Post




























