5:29 pm, Thursday, 18 June 2026

মৌলভীবাজারে গাঁজাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারে ২৫০ গ্রাম গাঁজাসহ মসুদ মিয়া  সলই (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

আজ ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এসআই শাহ আলম, এএসআই মোশাহিদ কামালসহ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের উত্তর পাশে শিলা ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে আসামিকে আটক করেন।

আসামির দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত আসামি মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আটককৃত মসুদ মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে মর্মে জানা যায়।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মৌলভীবাজারে গাঁজাসহ আটক ১

Update Time : 01:07:24 pm, Thursday, 9 February 2023