5:45 am, Monday, 13 July 2026

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২২’ এর বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিন। এতে নারী ও পুরুষ প্রার্থী মিলে ১৮৫৬ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে ১৫৭৬ জন পুরুষ ও ২৮০ জন নারী।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, এবার মৌলভীবাজারে ৪৫ জন পুরুষ ও ৮ জন নারী সহ মোট ৫৩ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

আগামী ২৩ ও ২৪ মার্চ চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ২৯ মার্চ সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পুলিশ সুপার মহোদয় আরো বলেন, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

Update Time : 10:23:38 am, Tuesday, 22 March 2022