9:19 pm, Sunday, 12 July 2026

মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)-এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা শহরের ব্রাইট কিচেন কনফারেন্স হলরুমে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন নং- এস ১৪৩২৯/২০২৫) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ বশির আহমদ হাজরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ডিডাফ কেন্দ্রীয় কমিটি ও ডিডাফ হোমশপ এর সভাপতি মোঃ মাসুদ পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খুরশিদা বানু অন্তরা, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী রিপন কান্তি ধর রূপক, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ ধর, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম সারজুল, সাধারণ সম্পাদক ডাঃ হিমাচল দত্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল মিয়া, কোষাধ্যক্ষ অচিন্ত কুমার দে।

ডিডাফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছালেহ আহমদের সঞ্চালনায় ডিডাফ সদর উপজেলা সভাপতি ডাঃ সৈয়দ কামরুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ডাঃ অশোক দাস, জেলা সমন্বয়কারী ডাক্তার রাধাকান্ত দাস, ফকরুল ইসলাম, সুবাস চন্দ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ডিডাফের কার্যক্রম, বিনিয়োগকারীদের অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সংগঠনের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ডিডাফ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাবে।

শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলায়াত করেন আমীর উদ্দিন এবং গীতা পাঠ করেন সেপু রানী চন্দ। অনুষ্ঠানে ৮ জন নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

ঈদের শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সভা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিনিয়োগকারী, নারী উদ্যোক্তা এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে আপ্যায়ন করানো হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : 11:49:56 am, Saturday, 13 June 2026