3:34 pm, Wednesday, 17 December 2025

মৌলভীবাজারে ডিবির অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে এক’শো পয়ঁত্রিশ পিস ইয়াবা ও একটি সিএনজি গাড়ীসহ শাহান আহমদ সাজু (২২) নামের এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল রাতে বিশেষ অভিযানে শহরের দ্বারক জামে মসজিদের সামনে থেকে একটি সিএনজি গাড়ীর ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে জানতে পারে জেলা গোয়েন্দা শাখা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি গাড়ীর ভিতর থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটককৃত শাহান আহমদ সাজু (২২), মৌলভীবাজার পৌরসভার ধরকাপন এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। শাহান আহমদ সাজুর দেহ ও তার ব্যবহৃত সিএনজি তল্লাশী করে ড্রাইভিং সিটের নিচে ব্যাটারির পাশে ১টি জিপারযুক্ত নীল রংয়ের বায়ুনিরোধক পলিথিনের ভিতর এক’শো পয়ঁত্রিশ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ডিবির অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ আটক ১

Update Time : 02:22:27 pm, Monday, 5 September 2022