7:03 pm, Tuesday, 12 May 2026

মৌলভীবাজারে তেল মজুদ করে বেশি দামে বিক্রি: বলছেন বিপদের বন্ধু

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল সংকটের সুযোগ নিয়ে সাইকেলে করে তেল সংগ্রহ করে পরে ডামে ভরে বেশি দামে বিক্রি করছেন এক ব্যক্তি। ধরে খেয়ে বলছেন আমি বিপদের বন্ধু।

বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশনের তেল পাম্পের পাশে মসজিদ মার্কেট এলাকায় মটর সা্ইকেল থেকে তেল আনলোডের সময় জন্টু পাল (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।পরে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করেনতারা।

আটক জন্টু পাল (৩০) খেজুরি ছড়া চা বাগান এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম উপেন্দ্র পাল।

মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশনের ম্যানেজার জুমন হাসান জানান, মটর সাইকেলের টেংকিতে করে তেল এনে পরে বোতলে ভরে রাখে। আমাদের পাম্পে যখন তেল খাকেনা তখন তখন গ্রাহক আসলে তাদের সাথে কথা বলে বেশি দামে তা বিক্রি করে।

শ্রীমঙ্গল থানা এস আ্ই হারুণ জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে একটি চক্র তেল মজুদ করে ২০০ থেকে ৩০০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করছিল। এ সময় জন্টু পাল তেল আনলোড করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার কাছ থেকে প্রায় ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়। তবে সে জানায় ৩০ লিটারের মধ্যে ১০ লিটার তার। এ সময় জন্টু জানায়, আমরা কষ্ট করে লাইন ধরে তেল সংগ্রহ করে বিপদগস্থ আটকা পড়া পথিকদের কাছে তা বিক্রি করি। তবে পুলিশ জানায়, এটি অপরাধ। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যাচ্ছি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মটর সাইকেল ও তেল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । এ ধরনের অপকর্ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

মৌলভীবাজারে তেল মজুদ করে বেশি দামে বিক্রি: বলছেন বিপদের বন্ধু

Update Time : 10:46:20 am, Saturday, 18 April 2026