1:10 am, Friday, 11 September 2026

মৌলভীবাজারে নবম শ্রেণীর ছাত্র হাসান আহমদের ওপর কিশোর গ্যাং এর হামলালর প্রতিবাদে সাধারণ জনতার মানববন্ধন

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র হাসান আহমদের ওপর কিশোর গ্যাং ও সন্ত্রাসী বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ রবিবার ১৬ আগস্ট মৌলভীবাজার সাধারণ জনতার মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।

গত ১২ আগস্ট ২০২৬ তারিখ (বুধবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হাসান আহমদের পথরোধ করে। ‘ছোট ভাই ও বড় ভাই’ সম্বোধন করা নিয়ে তর্কের একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হাসানের গলার শ্বাসনালী কেটে দেয় এবং তাকে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় হাসানকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরবর্তীতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হামলার মূল ইন্ধনদাতা ও অভিযুক্ত হিসেবে কিশোর গ্যাং সদস্য ছানি, তাওহিদ এবং রনির নাম উঠে এসেছে।

মানববন্ধনের ব্যানারে কিশোর গ্যাং সন্ত্রাসী হামলাকারীদের ছবি ক্রস চিহ্ন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকা ২ জন কে আটক করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে নবম শ্রেণীর ছাত্র হাসান আহমদের ওপর কিশোর গ্যাং এর হামলালর প্রতিবাদে সাধারণ জনতার মানববন্ধন

Update Time : 08:59:04 am, Sunday, 16 August 2026